Stock Market

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

By · July 8, 2026

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি নিয়ে ৭ জুলাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২২ জুন ছিল ৫১ টাকা ৯০ পয়সা। আর ৭ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ ১০ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩০.২৫ শতাংশ।

Related

News, Stock Market

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল ব্যয় ও তেলের দামে ঊর্ধ্বগতি: ওয়াল স্ট্রিটে বড় ধস, নামল নাসডাক

July 24, 2026
Stock Market, News

আলফাবেট ও টেসলার শেয়ার পতন: ১ শতাংশেরও বেশি ধস নাসডাক ১০০ ফিউচার্সে

July 23, 2026
Stock Market, News

আজ কেন রিল্যাক্সের (RELX) শেয়ারে ঊর্ধ্বগতি?

July 23, 2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Become Our Partner
MetaTrader
Hi there! 👋
How can we help you today?
Start Chat on WhatsApp