MetaTrader: মহাকাশযান ও সামুদ্রিক প্রযুক্তি (এরোস্পেস ও মেরিন) খাতের শক্তিশালী নৈপুণ্যের ওপর ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় প্রবৃদ্ধি অর্জনের তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জেনারেল ডায়নামিক্স’।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.২৪ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৭৪ ডলার।
আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির নতুন ক্র্যাদেশ (বুকিং) অর্ডারের পরিমাণ পণ্য ও সেবা বিক্রির (বিলিং) তুলনায় ১.৪ গুণ বেশি ছিল। এটি জেনারেল ডায়নামিক্সের প্রতিরক্ষা ও অ্যারোস্পেস পণ্যের বিশ্বজুড়ে শক্তিশালী চাহিদারই ইঙ্গিত দেয়।
গত ৫ জুলাই সমাপ্ত প্রান্তিকে মার্কিন এই প্রতিষ্ঠানের মোট রাজস্ব আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ১,৪০৯ কোটি (১৪.০৯ বিলিয়ন) মার্কিন ডলারে।